ভূয়া বিজ্ঞাপন চেনার উপায় বর্তমানে হাতের নাগালে বিভিন্ন চাকরির পত্র পত্রিকার পাওয়া যায়। এতে নানামুখী লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেয়া থাকে। বেকার যুব সমাজের অনেকেই সেই ভুয়া বিজ্ঞাপনের ফাদেঁ পড়ে টাকা পয়সা খুইয়েছেন তার প্রমাণ ভুরি ভুরি। আইনশৃংখলা রক্ষকারী বাহিনীর নজর এড়িয়ে এই চক্র কিভাবে বছরের পর বছর এই কাজে লিপ্ত সেটা বোঝা মুশকিল। রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি থ্রি জি টাওয়ার, ইউনিসেফ হেলথ কেয়ার, জনস্বাস্থ্য, প্লান বাংলাদেশ,। এগুলতে থেকে সাবধান- বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকায় যে চাকরি লোভনীয় প্রস্তাব পাওয়া যায় সেটা হচ্ছে মোবাইল টাওয়ারের চাকরী-- এটা শতভাগ বানোয়াট এবং ভুয়া। কেউ এর খপ্পরে পড়বেন না। উক্ত বিজ্ঞাপনে একাধিক সাধারণ নম্বরের মোবাইল নস্বর দেয়া থাকে অপর প্রান্ত থেকে সুমিষ্টভাষী মহিলা ফোন রিসিভ করে থাকেন। এক পর্যায় তারা প্রশিক্ষণ এবং পোশাক বাবদ টাকা পাঠাতে বলেন। তার পর সব শেষ। এ ছাড়া বর্তমানে ব্রক মেডিকেল সেন্টার, মেরি স্টোপস, নামে বেনামে মানবিক উন্নয়ন কেন্দ্র দিয়ে বিজ্ঞাপন প্রচার করা হয় এই সব বিজ্ঞাপন শতভাগ মিথ্যা। তাই সবার কাছে অনুরোধ কোথাও চাক...