মেসেজগুলো পড়ে আমার চোখে পানি চলে এসেছে: অপূর্ব মিজানুর রহমান আরিয়ান। মূলত রোমান্টিক পরিচালক হিসেবেই চেনে সবাই। সেই আরিয়ান এবার একটা টেলিফিল্ম বানালেন। ঈদের চারদিন পর প্রচার হলো। প্রচার হতেই চারদিকে আলোচনা। নাম ‘বড়ছেলে’। বড় ছেলে টেলিফিল্ম দেখার জন্য এখানে প্রেস করুন। বড় ছেলে টেলিফিল্ম দেখুন এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘বড় ছেলে’ টেলিফিল্ম। এতে বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার সফল অভিনেতা অপূর্ব। গতানুগতিক প্রেমিক চরিত্রে তাকে সবসময় দেখা গেলেও এই টেলিফিল্মে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সবাই। তার বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন। তার অভিনয়ও ছিলো প্রশংসনীয়। এছাড়া টেলিফিল্মটির অন্যান্য চরিত্রগুলোও পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা আরিয়ান। বাস্তবধর্মী গল্প আর সবার অনবদ্য অভিনয় দর্শককে কাঁদিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া দেখে সহজেই বোঝা যায়, এই ‘বড় ছেলে’ কতটা সফল। অধিকাংশ দর্শকই বলছেন, তারা এই টেলিফিল্ম দেখে কান্না আটকে রাখতে পারেননি। এছাড়া টেলিফিল্মটির ইউটিউব লিংকের কমেন্ট ঘরে তাকালেও প্রমাণ মেলে। প্রায় ...