সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মেসেজগুলো পড়ে আমার চোখে পানি চলে এসেছে: অপূর্ব


মেসেজগুলো পড়ে আমার চোখে পানি চলে এসেছে: অপূর্ব

মিজানুর রহমান আরিয়ান। মূলত রোমান্টিক পরিচালক হিসেবেই চেনে সবাই। সেই আরিয়ান এবার একটা টেলিফিল্ম বানালেন। ঈদের চারদিন পর প্রচার হলো। প্রচার হতেই চারদিকে আলোচনা। নাম ‘বড়ছেলে’। বড় ছেলে টেলিফিল্ম দেখার জন্য এখানে প্রেস করুন। বড় ছেলে টেলিফিল্ম দেখুন

এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘বড় ছেলে’ টেলিফিল্ম। এতে বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার সফল অভিনেতা অপূর্ব। গতানুগতিক প্রেমিক চরিত্রে তাকে সবসময় দেখা গেলেও এই টেলিফিল্মে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সবাই। তার বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন। তার অভিনয়ও ছিলো প্রশংসনীয়। এছাড়া টেলিফিল্মটির অন্যান্য চরিত্রগুলোও পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা আরিয়ান। বাস্তবধর্মী গল্প আর সবার অনবদ্য অভিনয় দর্শককে কাঁদিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া দেখে সহজেই বোঝা যায়, এই ‘বড় ছেলে’ কতটা সফল। অধিকাংশ দর্শকই বলছেন, তারা এই টেলিফিল্ম দেখে কান্না আটকে রাখতে পারেননি। এছাড়া টেলিফিল্মটির ইউটিউব লিংকের কমেন্ট ঘরে তাকালেও প্রমাণ মেলে। প্রায় সবগুলো মন্তব্যই এসেছে প্রশংসার। অনেকেই বলছেন ‘বড় ছেলে’ এবারের ঈদের সেরা টেলিফিল্ম। শুধু নাটকটিই নয়, একই সঙ্গে প্রশংসা পাচ্ছে টেলিফিল্মে ব্যবহৃত গানটি। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সঙ্গীতায়োজনে মিফতাহ জামানের গাওয়া ‘তাই তোমার খেয়াল’ গানটি অন্যতম আকর্ষণ বলে মনে করছেন অনেকেই। এর কথা সুর ও গায়কী ছুঁয়েছে শ্রোতাদের মন। এছাড়া টেলিফিল্মজুড়ে মিফতাহর কণ্ঠের আবহ দর্শক হৃদয়ে কাঁপন ধরিয়েছে।
এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আপনারা নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি। আর আমার চোখে পানি চলে এসেছে আপনাদের ভালোবাসায় সিক্ত ম্যাসেজগুলো পড়ে, লিখলেন অপূর্ব। তিনি বলেন, আমি চেষ্টা করব আরো ভালো কাজ উপহার দেয়ার। যাদের হৃদয় স্পর্শ করতে পারিনি, আমি চেষ্টা চালিয়ে যাব।’ আমি ধন্যবাদ দিতে চাই ‘বড় ছেলে’র টিমের সবাইকে। বিশেষ করে আরিয়ানকে। আরিয়ানের রুচিবোধ, লেখা আর সুন্দর কল্পনাশক্তি আমাকে মুগ্ধ করে সবসময়ই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১ জুলাই ২০২৬-এ আপনার নতুন বেসিক কত হবে? এখনই দেখে নিন!

১ জুলাই ২০২৬ থেকে আপনার নতুন বেসিক কত হবে? নিচের লিংকে ক্লিক করে সঙ্গে সঙ্গে জেনে নিন আপনার নতুন মূল বেতন! নতুন বেসিক জানতে - এখানে ক্লিক করুন এই পোস্টটি বন্ধু, সহকর্মী ও আত্মীয়দের সাথে শেয়ার করুন। যাতে তারাও জানতে পারে ২০২৫ সালের ১ জুলাই-এ তার বেসিক কত হতে পারে। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে করণীয়

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে করণীয়: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। সেগুলো হলো: ১. আবেদনকারীর পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার  যেকোনও একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন কিংবা জেলা পুলিশের আওতাধীন এলাকায় থাকতে হবে। ২. আবেদনকারীকে কিংবা যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে, তাকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে। ৩. বিদেশে অবস্থানকারী কোনও ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে তিনি যে দেশে অবস্থান করছেন, সে দেশে বাংলাদেশ দূতাবাস কিংবা হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের সত্যায়িত ফটোকপি তার পক্ষে করা আবেদনের সঙ্গে দিতে হবে। ৪. মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে সেক্ষেত্রে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে দাখিল করতে হবে। যেভাবে আবেদন করতে হবে: ১. বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি না...

এক্সেলে মাধ্যমে জেনে নিন আপনি কত দিন গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি পাওনা আছেন।

এক্সেলে মাধ্যমে জেনে নিন আপনি কত দিন গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি পাওনা আছেন। একজন সরকারি কর্মকর্তা/কর্মচারী অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমন করতে হলে এবং লাম্পগ্রান্ট বিল মঞ্জুরির জন্য গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটির হিসাব করতে হয়। একজনের ছুটির হিসাব করতে সময় লাগে ২-৩ ঘন্টা। কিন্ত সেই ছুটির হিসাব যদি আমরা কম্পিউটারে এমএস এক্সেল এর মাধ্যমে করতে পারি তাহলে ছুটির হিসাব করতে সময় লাগবে মাত্র ১০-২০ মিনিট, আর সেটা হবে ১০০% নির্ভুল। ছুটির হিসাব এক্সেলে করার মেথডটি নিচের লিংকে দেয়া হলো। সেখান থেকে আপনারা জাস্ট কর্মকাল আর ছুটি ভোগের কাল বসিয়ে দিবেন এক্সেলই সেটা গুনে বলে দেবে আপনি কতদিন গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি পাওনা আছেন। ছুটির হিসাব করার এক্সেল ফরমেট ডাউনলোড করে নিন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন।