সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনলাইন ট্রেজারি চালান ভেরিফাই করুন এবং চালান ফরম পূরনের নিয়মাবলী

অনলাইনে ট্রেজারি চালান ভেরিফাই করুন + চালান ফরম পূরণের নিয়ম



চালান ফরম পূরণের নিয়ম এবং verification পদ্ধতি


চালান ফরম পূরণের নিয়ম 
(ব্যাংক চালান ফরম Download কর সহজে ) pdf and doc ফরম্যাট

 Free Download Treasury Chalan Form ( ব্যাংক চালান ফরম)of Bangladesh Bank Download
চালান ফরম - pdf [25.6 KB] 

চালান ফরম- word [36 KB] 

 

 ট্রেজারি চালান ফরম পূরন করার নিয়ম



ট্রেজারী চালানের মাধ্যমে চাকরির আবেদনের টাকা জমা দিতে গিয়ে অনেকেই চালান ফরম পূরনে সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় ব্যাংকের অফিসারদেরকে জিজ্ঞেস করতে হয় যা তাদের কাছেও বিরক্তিকর। যারা চাকরির চালান ফরম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্য আজকের নির্দেশনা। চলুন চাকরির চালান ফরম কিভাবে পূরণ করবেন জেনে নেই। . 
চালান ফর্মের উপরের দিকে প্রথমে চালান নং থাকে-যেটা ব্যাংক কর্তৃপক্ষ দেবে। আপনাকে শুধু টাকা জমাদানের তারিখ, ব্যাংকের শাখা ও জেলার নাম দিতে হবে। 
এরপর কোড নং অর্থাৎ যে কোডে আপনাকে টাকা জমা দিতে হবে সেটা চাকরির বিজ্ঞাপন দেখে বসাতে হবে। . 
এবার মূল কাজে আসা যাক (জমা প্রদানকারী কর্তৃক পূরণ করিত হইবে) এই অংশে অনেক গুলো তথ্য দিতে হবে। 
* যার মারফত প্রদত্ত হইল তাঁহার নাম ও ঠিকানা- এই স্থানে শুধুমাত্র জমাদানকারীর নাম কিংবা নিজ লিখলেও চলবে। 
* যে ব্যক্তির/প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাঁহার নাম, পদবী ও ঠিকান- এই স্থানে যারপক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যে আবেদনকারী তার নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, থানা ও জেলার নাম উল্লেখ করতে হবে।
* কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ-এখানে কোন পদের জন্য টাকা জমা দিচ্ছেন তার নাম দিতে হবে। যেমন-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ। 
* মুদ্রা ও নোটের বিবরণ/ড্রাফট, পে-অর্ডার ও চেকের বিবরণ-এই স্থানে নগদ কথাটা লিখলেই হবে। 
*টাকা- এই স্থানে কতটাকা ট্রেজারী চালান করছেন তার পরিমান অংকে লিখতে হবে। 
*বিভাগের নাম এবং চালান পৃষ্ঠাংকনকারী কর্মকর্তঅর নাম, পদবী ও দপ্তর- এখনে কোন দপ্তরে টাকা দিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। যেমন-যেমন মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 
সবশেষে কতটাকা জমা দিলেন তা কথায় লিখতে হবে। এবং তারিখের স্থানে তারিখ দিয়ে ব্যাংকে জামা দিতে হবে। একটি আবেদনের জন্য তিনটি ফরম জমা দিতে হবে। 
ব্যাংক কর্তৃপক্ষ ২টি রেখে ১টি কপি আপনাকে ফেরত দেবে। আশাকরি এরপর থেকে আপনাদের আর কোন সমস্যা হবে না।
                
নিচের ছবি ডাউনলোড করুন 


http://i.imgur.com/0NhWwjB.jpg

এখন অনলাইনে ট্রেজারি চালান ভেরিফাই করা যায়

Online Challan Verification (2015-08-21), Bangladesh Government #ICT #Governance #DigitalBangladeshচাকুরীর নিয়োগ পরীক্ষার ফি থেকে শুরু করে বিভিন্ন সরকারী সার্ভিসের জন্য ট্রেজারি চালান জমা দিতে হয়। এই চালান ঠিকমত জমা পড়লো কি না এই নিয়ে দুঃচিন্তা কম থাকে না। ভুয়া চালান রশিদ কিংবা জমায় গাফেলতির গল্প এ দেশে নতুন না। তবে এই ধরণের গল্প এখন অতীত হতে যাচ্ছে।
কারণ এখন অনলাইনে ট্রেজারি চালান ভেরিফাই করা যাচ্ছে কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস (সিজিএ)-এর ওয়েবসাইট থেকে।

 এখানে চালান জমার তারিখ, কীভাবে টাকা জমা দিয়েছেন (ক্যাশ, চেক, ট্রান্সফার, ই-পেমেন্ট), ব্যাংকের নাম, শাখা এবং চালান নং লিখে ভেরিফাই-এ ক্লিক করলেই আপনি জানতে পারবেন আপনার চালান জমা হয়েছে কিনা।

চালান ভেরিফাই করতে এখানে প্রেস করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১ জুলাই ২০২৬-এ আপনার নতুন বেসিক কত হবে? এখনই দেখে নিন!

১ জুলাই ২০২৬ থেকে আপনার নতুন বেসিক কত হবে? নিচের লিংকে ক্লিক করে সঙ্গে সঙ্গে জেনে নিন আপনার নতুন মূল বেতন! নতুন বেসিক জানতে - এখানে ক্লিক করুন এই পোস্টটি বন্ধু, সহকর্মী ও আত্মীয়দের সাথে শেয়ার করুন। যাতে তারাও জানতে পারে ২০২৫ সালের ১ জুলাই-এ তার বেসিক কত হতে পারে। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে করণীয়

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে করণীয়: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। সেগুলো হলো: ১. আবেদনকারীর পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার  যেকোনও একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন কিংবা জেলা পুলিশের আওতাধীন এলাকায় থাকতে হবে। ২. আবেদনকারীকে কিংবা যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে, তাকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হতে হবে। ৩. বিদেশে অবস্থানকারী কোনও ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে তিনি যে দেশে অবস্থান করছেন, সে দেশে বাংলাদেশ দূতাবাস কিংবা হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের সত্যায়িত ফটোকপি তার পক্ষে করা আবেদনের সঙ্গে দিতে হবে। ৪. মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে সেক্ষেত্রে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে দাখিল করতে হবে। যেভাবে আবেদন করতে হবে: ১. বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি না...

এক্সেলে মাধ্যমে জেনে নিন আপনি কত দিন গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি পাওনা আছেন।

এক্সেলে মাধ্যমে জেনে নিন আপনি কত দিন গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি পাওনা আছেন। একজন সরকারি কর্মকর্তা/কর্মচারী অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমন করতে হলে এবং লাম্পগ্রান্ট বিল মঞ্জুরির জন্য গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটির হিসাব করতে হয়। একজনের ছুটির হিসাব করতে সময় লাগে ২-৩ ঘন্টা। কিন্ত সেই ছুটির হিসাব যদি আমরা কম্পিউটারে এমএস এক্সেল এর মাধ্যমে করতে পারি তাহলে ছুটির হিসাব করতে সময় লাগবে মাত্র ১০-২০ মিনিট, আর সেটা হবে ১০০% নির্ভুল। ছুটির হিসাব এক্সেলে করার মেথডটি নিচের লিংকে দেয়া হলো। সেখান থেকে আপনারা জাস্ট কর্মকাল আর ছুটি ভোগের কাল বসিয়ে দিবেন এক্সেলই সেটা গুনে বলে দেবে আপনি কতদিন গড় বেতনে অর্জিত ছুটি ও অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি পাওনা আছেন। ছুটির হিসাব করার এক্সেল ফরমেট ডাউনলোড করে নিন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন।